জরুরি তাগিদপত্র ও ঘোষণাপত্র ​তারিখ: ২৬শে আগস্ট, ২০২৬ (বুধবার) / ১২ই রবিউল আউয়াল বিষয়: আগামী ১২ই রবিউল আউয়াল (২৬শে আগস্ট, ২০২৬, বুধবার) উপলক্ষ্যে নিশ্চিন্তীপুর মোহাম্মদীয়া পাক দরবার শরীফ ও আওতাধীন সকল খানকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মহা সমারোহে উদযাপন সংক্রান্ত। ​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১২ই রবিউল আউয়াল (ইংরেজি ২৬শে আগস্ট, ২০২৬, বুধবার) বিশ্বনবী, রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র ধরায় আগমন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। উক্ত দিনটি বিশ্ব মুসলিমের জন্য এক মহান আনন্দ ও আত্মিক নিয়ামতের দিন। ​এমতাবস্থায়, নিশ্চিন্তীপুর মোহাম্মদীয়া পাক দরবার শরীফ-এর মূল কেন্দ্রসহ আওতাধীন সকল শাখা খানকা শরীফ এবং রুহানি কেন্দ্রসমূহের সম্মানীত খলিফাবৃন্দ, দরবেশগণ ও দায়িত্বে নিয়োজিত খাদেমদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে যে— ​বিশেষ আয়োজন: প্রতিটি খানকায় ১২ই রবিউল আউয়াল (২৬শে আগস্ট, বুধবার) উপলক্ষ্যে খতমে কুরআন, জিকির-আজকার, দরূদ শরীফ পাঠ এবং প্রিয় নবী (সাঃ)-এর সিরাত ও তরিকায়ে মোহাম্মাদীয়ার আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা মাহফিলের আয়োজন করতে হবে। ​দোয়া ও মিলাদ মাহফিল: বিশ্ববাসীর হেদায়েত, মানবজাতির শান্তি এবং ভক্ত-আশেকানদের রুহানি উন্নতির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করতে হবে। ​তাবাররুক বিতরণ: সাধ্যমতো স্থানীয় ভক্ত, আশেকান ও সর্বস্তরের মানুষের মাঝে তাবাররুক বিতরণের সুব্যবস্থা গ্রহণ করতে হবে। ​পরিচ্ছন্নতা ও ভাবগাম্ভীর্য: দিবসটির পবিত্রতা রক্ষার্থে সকল খানকা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পূর্ণ রূহানী ভাবগাম্ভীর্য বজায় রেখে কর্মসূচি বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হচ্ছে। ​আশা করি, সকল খলিফা ও দরবেশবৃন্দ অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্বে এই কর্মসূচি সফল করবেন এবং সর্বস্তরের আশেকানদের এতে শামিল করবেন। ​আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন এবং প্রিয়নবীর শাফায়াত নসীব করুন। আমিন। ​আদেশক্রমে, শায়েখ জুলফিকার রহমান বিপ্লব মোহাম্মদী (ওস্তাদ মোহাম্মদী) নিশ্চিন্তীপুর মোহাম্মদীয়া পাক দরবার শরীফ

Menu

উস্তাদ মোহাম্মাদী

নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ এর পাঁচ তরিকার
নক্সেবন্দিয়া মোজাদ্দেদিয়া চিশতিয়া কাদরিয়া ও মুহাম্মাদিয়া শাজরা নামা


নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ এর তরিকার নক্সেবন্দিয়া মোজাদ্দেদিয়া ও মোহাম্মাদীয়া শাজরা নামা।

শায়েখঃহজরত মওলানা শাহ সুফি জুলফিকার রহমান বিপ্লব মুহাম্মাদী (ওস্তাদ মুহাম্মদি)(মাঃজাঃ)

তাহার পীর-হযরত শাহ সুফি রোকোনুজ্জামান রঞ্জু (মাঃজাঃ)

তাহার পীর-হযরত শাহ সুফি হাফিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি।

তাহার পীর-হযরত শাহ সুফি ছমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি।

তাহার পীর- হযরত শাহ সুফি জহুরুল হক (সিঙ্গার গাড়ি) (রঃ)

তাহার পীর- হযরত শাহ সুফি ওয়াজেদ আলী (মেহেদীবাগি) (রঃ)

তাহার পীর -হযরত শাহ ফাতে আলী ওয়াইসী (রাসুলের নোমা)

তাহার পীর- হজরত নুর মোহাম্মদ নিজামপুরী (র)

তাহার পীর- হজরত আমিরুল মোমেনীন মাওলানা শাহ সৈয়দ আহমদ ব্রেলভী (রঃ)

তাহার পীর-হজরত মাওলানা শাহ আবদুল আজিজ মোহাদ্দেছ দেহলবী (রঃ)

তাহার পীর- তাহার পিতা হজরত মাওলানা শাহ্ আলিউল্যা (র)

তাহার পীর- তাহার পিতা হজরত মাওলানা শায়খ্ আবদুর রহিম (র)

তাহার পীর- হজরত শায়খ্ আব্দুল্লাহ্ আকবারবাদী (র)

তাহার পীর- ছৈয়দ আদম নূরী (র)

তাহার পীর– হজরত শায়খ্ আহমদ ছেরহেন্দ্বী মোজাদ্দেদে আলফেছানী (র)

তাহার পীর- হজরত খাজা বাকী-বিল্লাহ্ (র)

তাহার পীর- হজরত খাজা আমকনকী (র)

তাহার পীর- হজরত মাওলানা দরবেশ মোহাম্মদ (র)

তাহার পীর- হজরত মাওলানা জাহেদ (র)

তাহার পীর- হজরত খাজা ওবায়দুল্লাহ্ আহ্ রার (র)

তাহার পীর- হজরত মাওলানা এয়াকুব চরখী (র)

তাহার পীর-শরিয়ত ও তরীকতের ইমাম হজরত খাজা বাহা-উদ্দিন নেকশবন্দি (র)

তাহার পীর-হজরত খাজা মোহাম্মদ বাবা ছাম্মাছী (র)

তাহার পীর- হজরত আলী রামীতিনী (র)

তাহার পীর- হজরত খাজা মাহ্ মুদোল খায়র ফাগনবী (র)

তাহার পীর-হজরত খাজা আরেফ রেওগরী (র)

তাহার পীর-হজরত খাজায়ে খাজেগান খাজা আবদুল খালেক আজদাওয়ানী )র)

তাহার পীর- হজরত খাজা ইউসুফ হাদানী (র)

তাহার পীর-হজরত খাজা আবু আল ফারমদী (র)

তাহার পীর-হজরত আবুল কাছেম কোরায়নী (র)

তাহার পীর- হজরত শায়েখ আবু আলী দাকাক (র)

তাহার পীর-হজরত শায়েখ আবুল কাছেম নাছিরা বাদী (র)

তাহার পীর-হজরত আবুবকর শিবলী (র)

তাহার পীর-হজরত জোনায়েদ বাগদাদী( র)

তাহার পীর-হজরত আবুল ছরিছকতী (র)

তাহার পীর-হজরত শায়খ মা’রুফ কারখী (র)

তাহার পীর-হজরত ইমাম আলী রেজা (র)

তাহার পীর-হজরত এনাম মূছা কাজেম (র)

তাহার পীর-হজরত ইমাম জাফর ছাদেক (র)

তাহার পীর-হজরত কাছেম বিন মোহাম্মদ (র)

তাহার পীর-হজরত ছালমান ফার্ছি (র)

তাহার পীর-হজরত আমীরুল মো’মেনীন হজরত আবু বকর ছিদ্দিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু;

তিনি ইসলাম গ্রহণ করেন -খোদার স্নেহের, প্রেরিত মহা-পুরুষ নবীগনের সরদার হজরত আহমাদ মুজতবা মোহাম্মদ মোস্তফা (দ:) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।




নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ এর
তরিকার চিশতিয়া ও মুহাম্মাদিয়া শাজরা নামা।

১। ইলাহী বহুরমতে কুল-মাখলূক্বাতের নবী ও রসূল, হায়াতুন নবী, ছাহিবে ইলমে গইব, ছাহিবে মুত্তালা’ ‘আলাল গইব, জামিউল ইলম, ছাহিবে মাফাতীহুল ইলম, আল্হাদ্বির, আন্নাযির, ছাহিবে লাওলাক, ছাহিবে ক্বাবা ক্বওসাইনি আও আদনা, ছাহিবে কাওছার, ছাহিবে মাক্বামে মাহমূদ, ছাহিবে লিওয়ায়িল হামদ্, ছাহিবে শাফা’আতে কুবরা, ছাহিবে লাসতু কাআহাদিকুম, ছাহিবে মি’রাজ, ছাহিবে কুন ফাইয়াকুন, ছাহিবে ওয়াহ্য়ি, আশশারি’, আলগনিইইয়ু, রঊফুর রহীম, আত্ত্বাহির, আত্তইয়িব, শাফিউল উম্মাহ, খতীবুল আম্বিয়া ওয়াল মুরসালীন, সাইয়্যিদুল মাখদূম, ছাহিবে জামিউল আসমা ওয়াছ ছিফাত, ফাদ্বলুল্লাহ, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালীন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

২। ইলাহী বহুরমতে সাইয়্যিদুল আরব, বাবুল ইলমি ওয়াল হিকমাহ, আমীনু আহলি আরদ্ব, কুদওয়াতুল মুত্তাক্বীনা, যীনাতুল আরিফীন, নূরুল মুত্বীয়ীন, ইমামুল আদিলীন, আহলু বাইতিন নাবিইয়ি, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, ইমামুল আউওয়াল মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।

৩। ইলাহী বহুরমতে কাবীরুশ শান, আখতাবুল নাস, মুফাসসিরুল আলী, শায়খুশ শুয়ূখ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি।

৪। ইলাহী বহুরমতে আলিমুল কাবীর, আফদ্বালুন আবিদীন হযরত শায়েখ ওয়াহিদ বিন যায়িদ রহমতুল্লাহি আলাইহি।

৫। ইলাহী বহুরমতে হাদিউন নাস, ক্বামিউল বিদয়াত হযরত শায়েখ ফুযাইল ইবনে আয়ায রহমতুল্লাহি আলাইহি।

৬। ইলাহী বহুরমতে আলিমুর রব্বানী, আতক্বান নাস হযরত শায়েখ ইব্রাহীম ইবনে আদ্হাম বলখী রহমতুল্লাহি আলাইহি।

৭। ইলাহী বহুরমতে আযীমুশ শান, আখশালিল্লাহ হযরত শায়েখ হুযাইফা মারয়াশী রহমতুল্লাহি আলাইহি।

৮। ইলাহী বহুরমতে আওরাউন নাস, আহলুত তাক্বওয়া হযরত শায়েখ আমীনুদ্দীন হুবায়রা বছরী রহমতুল্লাহি আলাইহি।

৯। ইলাহী বহুরমতে ইলমুল আছফিয়া, আশিকুল্লাহ হযরত শায়েখ আবূ ইবরাহীম ইসহাক্ব মামশাদ উলু দিনারী রহমতুল্লাহি আলাইহি।

১০। ইলাহী বহুরমতে আবিদুল মুখলিছ, আশিকু রসূলিল্লাহ হযরত খাজা আবূ ইসহাক্ব শামী চীশতি রহমতুল্লাহি আলাইহি।

১১। ইলাহী বহুরমতে আকরামুল ইবাদ, ছাহিবুত তাক্বওয়া হযরত খাজা আবূ আহমদ আবদাল চীশতি রহমতুল্লাহি আলাইহি।

১২। ইলাহী বহুরমতে আলিমুছ ছালিহ, আবিদুর রফী হযরত খাজা আবূ মুহম্মদ চীশতি রহমতুল্লাহি আলাইহি।

১৩। ইলাহী বহুরমতে আলিমু বিদদ্বীন, যাহিদুন ফিদ দুনইয়া হযরত খাজা নাছীরুদ্দীন আবূ ইউসুফ চীশতি রহমতুল্লাহি আলাইহি।

১৪। ইলাহী বহুরমতে আলিমুম বিল্লাহ, যাকিরুল লিল্লাহ হযরত খাজা কুতুবুদ্দীন মওদূদ চীশতি রহমতুল্লাহি আলাইহি।

১৫। ইলাহী বহুরমতে আলিমুল কামিল, মুতাশাম্মিরুল আবিদ হযরত খাজা হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি।

১৬। ইলাহী বহুরমতে শায়েখুন নাস, শায়খুশ শুয়ূখ হযরত খাজা উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি।

১৭। ইলাহী বহুরমতে ছাহিবুল আসরার, ছাহিবু কুন ফাইয়াকুন, সাইয়্যিদুল আবিদীন, সুলত্বানুল আরিফীন, কুতুবুল মাশায়িখিল বাররি ওয়াল বাহরি, আলিমু ইলমিয যাহির ওয়াল বাতিন, মুহ্ইউস সুন্নাহ, সুলত্বানুল হিন্দ, কুতুবুল হিন্দ, খাজায়ে খাজেগাঁ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতি আজমীরী সানজরী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি। তিনি চীশতিয়া তরীক্বার মহামান্য ইমাম। তিনি সপ্তম হিজরী শতকের মহান মুজাদ্দিদ। তিনিই খাজা ছাহেব নামে মশহূর।

১৮। ইলাহী বহুরমতে ওয়ারিছুল আম্বিয়া, আশরাফুল আওলিয়া, কুতুবুয যামান হযরত খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি।

১৯। ইলাহী বহুরমতে ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ হযরত খাজা বাবা ফরীদুদ্দীন মাসঊদ গঞ্জেশকর রহমতুল্লাহি আলাইহি।

২০। ইলাহী বহুরমতে মুজাদ্দিদে মিল্লাত, সুলত্বানুল আউলিয়া, মাহবূবে ইলাহী হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া আল হানাফী রহমতুল্লাহি আলাইহি। তিনি অষ্টম হিজরী শতকের মহান মুজাদ্দিদ।

২১। ইলাহী বহুরমতে সুলত্বানুল উলামা, বুরহানুল আশিক্বীন হযরত খাজা আঁখি সিরাজুদ্দীন উছমান আওদাহী রহমতুল্লাহি আলাইহি।

২২। ইলাহী বহুরমতে শায়খুল উলামা, উস্তাযুল আসাতিয়াহ হযরত শায়খ আলাউল হক্ব রহমতুল্লাহি আলাইহি।

২৩। ইলাহী বহুরমতে ওলিয়্যুল কামিল, শামসুল আরিফীন হযরত শায়েখ নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি।

২৪। ইলাহী বহুরমতে মুঈনুল হক্ব, রাহনুমায়ে মুসলিমীন হযরত শায়েখ হুসসামুদ্দীন মানিকপুরী রহমতুল্লাহি আলাইহি।

২৫। ইলাহী বহুরমতে হাদিউয যামান, মুঈনুল মিল্লাহ হযরত শায়েখ রাযী হামিদ শাহ রহমতুল্লাহি আলাইহি।

২৬। ইলাহী বহুরমতে সিরাজুস সালিকীন, সিরাজুল উম্মাহ শায়েখ হাসান বিন ত্বাহির রহমতুল্লাহি আলাইহি।

২৭। ইলাহী বহুরমতে নায়িবুর রসূল, মুরশিদুন নাস হযরত শায়েখ ক্বাযী খান আবূ ইউসুফ নাছিহী রহমতুল্লাহি আলাইহি।

২৮। ইলাহী বহুরমতে মুত্বীউস সুন্নাহ, ইলমুল আছফিয়া হযরত শায়েখ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।

২৯। ইলাহী বহুরমতে ওয়ারিছু রসূলিল্লাহ, আহলুত তাক্বওয়া হযরত শায়েখ নাজমুল হক্ব রহমতুল্লাহি আলাইহি।

৩০। ইলাহী বহুরমতে আফদ্বালুল আবিদীন, আবিদুল মুখলিছ হযরত শায়েখ আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।

৩১। ইলাহী বহুরমতে মুদাওয়িমু আলা ইবাদাতিল্লাহ, মুহ্ইউস সুন্নাহ হযরত শায়েখ কুতুবুল আলম রহমতুল্লাহি আলাইহি।

৩২। ইলাহী বহুরমতে আহলুল ইল্ম্, আহলুত তাছাওউফ হযরত শাহ রফীউদ্দীন মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।

৩৩। ইলাহী বহুরমতে শামসুল উলামা, মুহাদ্দিছুশ শাহীর হযরত শায়েখ আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।

৩৪। ইলাহী বহুরমতে বাহরুল উলূম, রঈসুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি। তিনি দ্বাদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ।

৩৫। ইলাহী বহুরমতে তাজুল মুহাদ্দিছীন, রঈসুল মুফাসসিরীন, আলিমুল ফাদ্বিল হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।

৩৬। ইলাহী বহুরমতে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আমীরুশ শরীয়ত ওয়াত ত্বরীক্বত, আমীরুল মু’মিনীন, মুজাদ্দিদে যামান, হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী আল হানাফী আলাইহিস সালাম। তিনি হিজরী ১৩ শতকের মহান মুজাদ্দিদ।

৩৭। ইলাহী বহুরমতে ফখরুল উলামা ওয়াল মাশায়িখ, কুতুবুল আকতাব হযরত আল্লামা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।

৩৮। ইলাহী বহুরমতে ওয়াসিল বিল্লাহ, আশিক্বে রসূলিল্লাহ, কুতুবুল ইরশাদ হযরত আল্লামা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করিয়ে দিতে পারতেন।

৩৯। হযরত শাহ সুফি ওয়াজেদ আলী (মেহেদীবাগি) (রঃ)।

৪০। হযরত শাহ সুফি জহুরুল হক (সিঙ্গার গাড়ি) (রঃ)।

৪১। হযরত শাহ সুফি সমিরুদ্দিন পাগলা বাবা (রাঃ)।

৪২। হযরত শাহ সুফি হাফিজুর রহমান (রাঃ)।

৪৩। হযরত শাহ সুফি রোকনুজ্জামান রঞ্জু (মাঃ জাঃ)

৪৪। শায়েখঃহজরত মওলানা শাহ সুফি জুলফিকার রহমান বিপ্লব মুহাম্মাদী (ওস্তাদ মুহাম্মদি)(মাঃজাঃ)




নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফ এর তরিকার কাদরিয়া ও মুহাম্মাদিয়া শাজরা নামা।

বিশ্বব্যাপী সুমহান শান মুবারক-এ জারি থাকা উনার মুবারক ক্বাদিরিয়া তরীক্বা উনার সুমহান শাজরা শরীফ এখানে উল্লেখ করা হলো:-

১। ইলাহী বহুরমতে কুল-মাখলূক্বাতের নবী ও রসূল, হায়াতুন নবী, ছাহিবে ইলমে গইব, ছাহিবে মুত্তালা’ ‘আলাল গইব, জামিউল ইলম, ছাহিবে মাফাতীহুল ইলম, আল্হাদ্বির, আন্নাযির, ছাহিবে লাওলাক, ছাহিবে ক্বাবা ক্বওসাইনি আও আদনা, ছাহিবে কাওছার, ছাহিবে মাক্বামে মাহমূদ, ছাহিবে লিওয়ায়িল হামদ্, ছাহিবে শাফা‘আতে কুবরা, ছাহিবে লাসতু কাআহাদিকুম, ছাহিবে মি’রাজ, ছাহিবে কুন ফাইয়াকুন, ছাহিবে ওয়াহ্য়ি, ছাহিবে শারীআহ, আলগনিইয়্যূ, রঊফুর রহীম, আত্ত্বাহির, আত্তইয়িব, শাফিউল উম্মাহ, খতীবুল আম্বিয়া ওয়াল উমাম, সাইয়্যিদুল মাখদূম, ছাহিবে জামিউল আসমা ওয়াছ ছিফাত, ফাদ্বলুল্লাহ, আকরামুল আওওয়ালীন ওয়াল আখিরীন, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

২। ইলাহী বহুরমতে সাইয়্যিদুল আরব, বাবুল ইলমি ওয়াল হিকমাহ, আমীনু আহলি আরদ্ব, কুদওয়াতুল মুত্তাক্বীনা, যীনাতুল আরিফীন, নূরুল মুত্বীয়ীন, ইমামুল আদিলীন, আহলু বাইতিন নাবিইয়ি, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, আসাদুল্লাহিল গালিব, আল ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।

৩। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূলিল্লাহ, আলু রসূলিল্লাহ, আল ইমামুস সাইয়্যিদ, আল ইমামুল হুমাম, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, আল ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম।

৪। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূলিল্লাহ, আলু রসূলিল্লাহ, আল ইমামুস সাইয়্যিদ, আল ইমামুল হুমাম, কাবীরুশ শা’ন, শহীদে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা, আল ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।

৫। ইলাহী বহুরমতে ইমামুল মুহাক্বক্বিক্বীন, আওলাদু রসূলিল্লাহ, ইয়াদগারে নুবুওওয়াহ, পেশওয়ায়ে দ্বীন, আস সাজ্জাদ, আল ইমামুর রাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম।

৬। ইলাহী বহুরমতে ইমামুল হুদা, ইমামু আহলিল ইয়াক্বীন, সুলালাতুন নুবুওওয়াহ, সিরাজুল মিল্লাহ, আল ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির আলাইহিস সালাম।

৭। ইলাহী বহুরমতে ইমামুল মুহাক্বক্বিক্বীন, আওলাদু রসূলিল্লাহ, ইয়াদগারে নুবুওওয়াহ, ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম।

৮। ইলাহী বহুরমতে ইমামুল মুহাক্বক্বিক্বীন, আওলাদু রসূলিল্লাহ, ইয়াদগারে নুবুওওয়াহ, ইমামুস সাবি’ মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম মূসা কাযিম আলাইহিস সালাম।

৯। ইলাহী বহুরমতে ইমামুল মুহাক্বক্বিক্বীন, আওলাদু রসূলিল্লাহ, ইয়াদগারে নুবুওওয়াহ, ইমামুছ ছামিন মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম আলী রিযা আলাইহিস সালাম।

১০। ইলাহী বহুরমতে ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত শায়েখ মা’রূফ কারখী রহমতুল্লাহি আলাইহি।

১১। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আবূল হাসান সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।

১২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।

১৩। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি।

১৪। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আব্দুল আযীয বিন হারিছ তামিমী রহমতুল্লাহি আলাইহি।

১৫। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।

১৬। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আবূল ফাররাহ মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি।

১৭। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আবূল হাসান হাককারী রহমতুল্লাহি আলাইহি।

১৮। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আবূ সাঈদ মুবারক মখদুমী রহমতুল্লাহি আলাইহি।

১৯। ইলাহী বহুরমতে ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, সাইয়্যিদুল আওলিয়া, ইমামুর রাসিখীন, সুলত্বানুল আরিফীন, গাউছে সামদানী, মাশায়েখে আকবর মাশরিক ওয়াল মাগরিব, কুতুবুল আলম, ফরদুল আহবাব, গউছুল আ’যম, শায়েখে শুইয়খিল আলম, গাউসে সাক্বালাইন, শাইখুল ইসলাম, ইমামুল আইম্মাহ, সাইয়্যিদুনা হযরত মুহিউদ্দীন আব্দুল ক্বাদির জিলানী বড়পীর ছাহিব আল হাম্বলী রহমতুল্লাহি আলাইহি। * তিনিই পবিত্র ক্বাদিরিয়া তরীক্বা উনার সম্মানিত ইমাম রহমতুল্লাহি আলাইহি। সকলের নিকট তিনি বড়পীর ছাহিব গাউছুল আ’যম, দস্তগীর লক্বম মুবারক-এ মশহূর।

২০। ইলাহী বহুরমতে হযরত শায়েখ সাইয়্যিদ আব্দুর রাযযাক্ব রহমতুল্লাহি আলাইহি।

২১। ইলাহী বহুরমতে হযরত শায়েখ শরফুদ্দীন কাত্তাল রহমতুল্লাহি আলাইহি।

২২। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আব্দুল ওয়াহহাব রহমতুল্লাহি আলাইহি।

২৩। ইলাহী বহুরমতে হযরত শায়েখ বাহাউদ্দীন রহমতুল্লাহি আলাইহি।

২৪। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আক্বীল রহমতুল্লাহি আলাইহি।

২৫। ইলাহী বহুরমতে হযরত শায়েখ শামসুদ্দীন সাহরায়ি রহমতুল্লাহি আলাইহি।

২৬। ইলাহী বহুরমতে হযরত শায়েখ গাদায়ে রহমান আউওয়াল রহমতুল্লাহি আলাইহি।

২৭। ইলাহী বহুরমতে হযরত শায়েখ শামসুদ্দীন আরিফ রহমতুল্লাহি আলাইহি।

২৮। ইলাহী বহুরমতে হযরত শায়েখ গাদায়ে রহমান ছানী রহমতুল্লাহি আলাইহি।

২৯। ইলাহী বহুরমতে হযরত শাহ ফাযিল রহমতুল্লাহি আলাইহি।

৩০। ইলাহী বহুরমতে হযরত শাহ কামাল কায়থালী রহমতুল্লাহি আলাইহি। ৩১। ইলাহী বহুরমতে হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি।

৩২। ইলাহী বহুরমতে আফযালুল আওলিয়া, ইমামে রব্বানী, কাইয়্যুমে আউওয়াল, আজিমুল বারাকাত, গউছুল সাক্বালাইন, খাযীনাতুর রহমাহ, মাখদূমে যামান, আল মুনাওওয়ার, খাজায়ে খাঁজেগা, আবূল বারাকাত, বদরুদ্দীন শায়েখ আহমদ ফারূক্বী হযরত মুজাদ্দিদে আলফে ছানী সিরহিন্দী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি। * তিনি মহান মুজাদ্দিদিয়া তরীক্বা উনার ইমাম রহমতুল্লাহি আলাইহি। তিনিই হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার খেরকা মুবারক হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক মারফত প্রাপ্ত হয়েছেন।

৩৩। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি।

৩৪। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।

৩৫। ইলাহী বহুরমতে হযরত শায়েখ আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।

৩৬। ইলাহী বহুরমতে রঈসুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে যামান ও মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি। * তিনি দ্বাদশ হিজরী শতকের মহান মুজাদ্দিদ।

৩৭। ইলাহী বহুরমতে হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।

৩৮। ইলাহী বহুরমতে আমীরুল মু’মিনীন, মুজাদ্দিদে যামান, হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী আলাইহিস সালাম। * তিনিই ত্রয়োদশ হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ এবং সুপ্রসিদ্ধ ‘মুহম্মদিয়া তরীক্বা’ উনার সম্মানিত ইমাম।

৩৯। ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।

৪০। ইলাহী বহুরমতে ওয়াসিল বিল্লাহ, আশিক্বে রসূলিল্লাহ, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি। * উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত করিয়ে দিতে পারতেন।

৪১। হযরত শাহ সুফি ওয়াজেদ আলী (মেহেদীবাগি) (রঃ)।

৪২। হযরত শাহ সুফি জহুরুল হক (সিঙ্গার গাড়ি) (রঃ)।

৪৩। হযরত শাহ সুফি সমিরুদ্দিন পাগলা বাবা (রাঃ)।

৪৪। হযরত শাহ সুফি হাফিজুর রহমান (রাঃ)।

৪৫। হযরত শাহ সুফি রোকনুজ্জামান রঞ্জু (মাঃ জাঃ)

৪৬। শায়েখঃহজরত মওলানা শাহ সুফি জুলফিকার রহমান বিপ্লব মুহাম্মাদী (ওস্তাদ মুহাম্মদি)(মাঃজাঃ)




এই ভাবে আমাদের প্রত্যেক তরিকার শাজরা সঠিক ভাবে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছাইছে।