১. আমল এবং তাবিজ সম্পর্কে মৌলিক নিয়ম
নিয়ত ও বিশ্বাস: পরম করুণাময় আল্লাহ তাআলাই সকল বিপদে-আপদে একমাত্র মুক্তিদাতা। তাবিজ, আমল ও ঔষধপত্র সবই উসিলা মাত্র, ইহা সর্বদা মনে রাখিতে হইবে।
খাদ্য ও আচরণ: আমলকারীকে অবশ্যই হালাল খাবার গ্রহণ করতে হবে, সদা সত্য কথা বলতে হবে এবং মিথ্যা বর্জন করতে হবে।
একাগ্রতা: শয়তানি কুধারণা থেকে অন্তরকে পবিত্র রেখে আমলের মূল উদ্দেশ্যের দিকে পূর্ণ মনোযোগ রাখা একান্ত আবশ্যক, অন্যথায় সুফল লাভ কঠিন।
খাদ্য বর্জন: নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য আমল চলাকালীন দিনগুলোতে মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ-রসুন ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। কোনো প্রাণীর মাংস ভক্ষণ করলে আমলের মধ্যে ক্ষতির আশঙ্কা থাকে।

